কৃষ্ণাঙ্গকে দায়িত্বে আনতে পদ ছাড়লেন রেডিট সহ-প্রতিষ্ঠাতা
বিশ্বব্যাপী বর্ণবাদবিরোধী বিক্ষোভ কার্যক্রম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই এই প্রতিবাদ ও বিক্ষোভে সম্মতি জানিয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো। কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষায় এবার বোর্ড থেকে পদ ছাড়লেন রেডিট সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওয়ানিয়ান। তার পদে কোনো কৃষ্ণাঙ্গকে বসানোর দাবি জানিয়েছেন তিনি। খবর বিবিসি।
এই প্রযুক্তি উদ্যোক্তা আগামীতে রেডিটের শেয়ারে কৃষ্ণাঙ্গ কমিউনিটির জন্য বিশেষ কোটা রাখারও দাবি জানিয়েছেন।
একাধিক টুইটে তিনি বলেন, একজন মেয়ে যখন তার কৃষ্ণাঙ্গ বাবাকে জিজ্ঞাসা করবে তুমি কি করো?, ঐ বাবা যাতে সেই উত্তরটি দিতে পারেন সেজন্য এই পদক্ষেপ নিয়েছেন তিনি।
ওয়ানিয়ান কৃষ্ণাঙ্গ টেনিস চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে বিয়ে করেন। ওয়ানিয়ান আরও জানান, অলাভজনক সংস্থা নো ইউর রাইটস ক্যাম্পের জন্য তিনি এক মিলিয়ন ডলার দান করবেন।
ডিবিটেক/বিএমটি